পাকিস্তানের নির্বাচনে হারলেন আলোচিত যে প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 148
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পাকিস্তান জাতীয় পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয়া বেশ কয়েকজন আলোচিত প্রার্থী হেরে গেছেন। এদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। তিনি একটি আসনে প্রতিপক্ষ প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ চলছে ওই নির্বাচনের ফল প্রকাশ। উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ নওয়াজ শরিফ ছাড়াও আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের কথা নিশ্চিত করেছে।
বাকি পরাজিত প্রার্থীরা হলেন- ‘জমিয়ত উলামায়ে ইসলাম-এফ’র (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান, পাকিস্তান মুসলিম লিগ নেতা সাদ রফিক, আইপিপি চেয়ারম্যান জাহাঙ্গীর তারিন, পিটিআই নেতা পারভেজ এলাহী ও পিটিআই সংসদ সদস্য পারভেজ খট্টক।
একইসাথে জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক, আওয়ামী ন্যাশনাল পার্টির আমিল ওয়ালি খান, এএনপি আমির হায়দার হোতি, সাবেক মুখ্যমন্ত্রী কেপি মেহমুদ খান ও শাহ মেহমুদ কোরেশির মেয়ে মেহরাবানো কুরেশিও নিজেদের আসনে জয় লাভ করতে ব্যর্থ হয়েছেন।
এই তালিকায় আরো রয়েছেন- পিটিআই নেতা আলিয়া হামজা মালিক, পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা জাভেদ লতিফ, সাবেক ফেডারেল মন্ত্রী গুলাম আহমেদ বিলোর প্রমুখ।
সূত্র : ডেইলি জংগ
বিডিসংবাদ/এএইচএস

























