ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

পাকিস্তানের ‘মুফতিয়ে আজম’ রফি ওসমানির জানাজায় মুসল্লিদের ঢল

  • আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের ‘মুফতিয়ে আজম’ ও দেশটির প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক মুফতি রফি ওসমানির জানাজা সম্পন্ন হয়েছে। এতে সর্বস্তরের অসংখ্য মুসল্লির ঢল নামে।

স্থানীয় সময় রোববার সকাল ৯টার দিকে ছোট ভাই মুফতি তাকি ওসমানির ইমামতিতে জানাজা সম্পন্ন হয়। জানাজার পর মুফতি রফি ওসমানিকে দারুল উলুম প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

দারুল উলুম করাচি প্রাঙ্গণে মুফতি রফি ওসমানির বাবা পাকিস্তানের সাবেক মুফতিয়ে আজম ও দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি শফি রহ: ও আরো একাধিক বুযুর্গ আলেমের সমাধি রয়েছে। তাদের পাশেই মুফতি রফি ওসমানিকে চিরসমাহিত করা হলো।

জানাজায় সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি, জমিয়তে ওলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান, করাচি জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমানসহ দেশের শীর্ষ আলেম ও একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানাজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে দারুল উলুম করাচিতে বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়। এদিন প্রতিষ্ঠানটির মূল ফটকে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের কর্মকর্তারা সক্রিয় ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সময় গত পরশু শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে করাচিতে মুফতি রফি ওসমানি ইন্তেকাল করেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নিবিড় পরিচর্যায় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মুফতি রফি ওসমানি ১৯৩৬ সালের ২১ জুলাই ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তারা সপরিবারে পাকিস্তান চলে যান এবং সেখানেই স্থায়ী নিবাস পাতেন।

তিনি শুধু পাকিস্তানেরই নন; বরং গোটা বিশ্বের অন্যতম শীর্ষ একজন গবেষক আলেম ছিলেন। তিনি একাধারে ফকিহ, মুফাসসির ও লব্ধপ্রতিষ্ঠ লেখক ছিলেন। তার রচিত বইয়ের সংখ্যা অন্তত ৩০টি।

সূত্র : ডেইলি জং ও এক্সপ্রেস নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের ‘মুফতিয়ে আজম’ রফি ওসমানির জানাজায় মুসল্লিদের ঢল

আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২