ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসী নিহত

  • আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্য-আমেরিকার দেশ পানামায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে।

পানামার অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬৬ জন অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৯ অভিবাসীর প্রাণহানি ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পানামার সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।’

সূত্র: রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানামায় বাস দুর্ঘটনায় ৩৯ অভিবাসী নিহত

আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩