ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

পার্লামেন্ট বিলুপ্ত ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে: ফখরুল

  • আপডেট সময় : ০৭:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং কোনো কালক্ষেপণ না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকের আরও সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল জানান, যে সমস্ত নেতাকর্মী, ছাত্রনেতা যাদেরকে অন্যায়ভাবে গত ১ জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে এবং যাদেরকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে- তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পরে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য সব রাজনৈতিক দল, ছাত্রনেতারা-ছাত্ররা কাজ করবেন।

দেশবাসীর কাছে আবেদন রেখে তিনি বলেন, ‘আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেটাকে ধরে রাখতে হবে, সেটা যাতে আবার অন্যদিকে প্রবাহিত না হয়, সেজন্য আসুন নিজেরা সংযমের পরিচয় দিই। ক্রোধ-ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে যেন কাউকে আক্রমণ না করি, প্রতিষ্ঠানের ক্ষতি না করি, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেন কোনো আক্রমণ না হয়- তাদেরকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।

বিএনপি মহাসচিব বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, আপনারা সবাই নেমে পড়ে বর্তমানে যে ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে, সেখান থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না, যে সুযোগে দুষ্কৃতিকারীরা-দুর্বৃত্তরা অন্যের ওপর আঘাত হানবে।

তিনি বলেন, দেশবাসীর কাছে এই অনুরোধ জানাতে চাই, আসুন আজকে জাতির এই ক্রান্তিলগ্নে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব, একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে দেশকে রক্ষা করব। সমস্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে দৃঢ় করে আমরা দেশকে ভেতরের ও বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করব। এটাই আজকে সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ধৈর্য ধরুন, শান্ত হোন- দেশ ও জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেটাকে সফল করুন। ছাত্রনেতারা, সমন্বয়কারীরাসহ যারা আন্দোলনে শরিক হয়েছেন, তাদের সবাইকে সহযোগিতা করি। তাদেরকে আমরা অভিবাদন জানাচ্ছি। ‘

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছি; সেটাতে আমরা সফল হবো,’ যোগ করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্লামেন্ট বিলুপ্ত ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে: ফখরুল

আপডেট সময় : ০৭:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪