ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাপ্তাই লেকের পানি ছাড়া নিয়ে শঙ্কা পুরো ইয়েমেনের দখল নিতে মরিয়া হুথি বিদ্রোহীরা রাশিয়ায় আন্তর্জাতিক যুব উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন, হুড়োহুড়িতে শিশুসহ ৬ জনের মৃত্যু শাহজালালে ২২৩ কার্টন সিগারেট ও মোবাইল ডিসপ্লেসহ আটক ৩ নতুন ‘পাবলিক চার্জ’ নীতির বিরুদ্ধে নিউইয়র্ক সিটির মামলা স্লো ওভার রেটের শাস্তি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান কিম জং উনের কি কোনো ছেলে সন্তান আছে? উত্তর খুঁজছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ভোলায় বৃদ্ধ বাবাকে নিরাপত্তা ঘটনায় ও নির্যাতনের ঘটনায় ছেলে গ্রেপ্তার ইতালিতে হামলার শিকার বাঁধন: দেশে ফিরে টিমের বর্জনের আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী

পুরো ইয়েমেনের দখল নিতে মরিয়া হুথি বিদ্রোহীরা

  • আপডেট সময় : ১০:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে একের পর এক অঞ্চল দখল করে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। মোখার মতো কৌশলগত এলাকাগুলো নিজেদের কবজায় নেয়ার পর এবার পুরো ইয়েমেনের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে ঝুঁকছে তারা। নিরাপত্তা ও গোয়েন্দা বিশ্লেষক মোহাম্মদ আল-বাশার মতে, লক্ষ্য পূরণে হুথিরা এখন বলপ্রয়োগকেই প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে।

ইরান সমর্থিত এই গোষ্ঠীটির মূল লক্ষ্য হলো ইয়েমেনের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করা এবং দেশের আকাশসীমা, সমুদ্রবন্দর ও সব সম্পদের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ক্ষমতা কুক্ষিগত করার পর তারা রিয়াদের কাছে বড় অংকের ক্ষতিপূরণ দাবি করতে পারে। যদিও ইরান হুথিদের গড়ে তুলতে ভূমিকা রেখেছে, তবে গোষ্ঠীটির ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং নিজস্ব শক্তিতেই তারা টিকে থাকার সামর্থ্য রাখে।

নিউজটি শেয়ার করুন

পুরো ইয়েমেনের দখল নিতে মরিয়া হুথি বিদ্রোহীরা

আপডেট সময় : ১০:১৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬