ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

পূর্ব এশিয়া হতে পারে আগামী দিনের ইউক্রেন : জাপানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উদীয়মান চীন ও মারমুখো উত্তর কোরিয়ার বিপরীতে এক ঐক্যবদ্ধ অবস্থানের অনুরোধ জানানোর সময়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পশ্চিমা শক্তিধর দেশগুলোকে বলেন, পূর্ব এশিয়া পরবর্তী ইউক্রেন হতে পারে।

গ্রুপ অফ সেভেন (জি-সেভেন) -এর প্রধান হিসেবে জাপানের দায়িত্ব পালনের বছরটি আরম্ভ করতে কিশিদা জার্মানি ছাড়া এই দলটির অন্তর্ভুক্ত বাকি সবগুলো দেশ সফর করেন।

জার্মানিতেও শিগগিরই সফরের পরিকল্পনা রয়েছে তার। ওয়াশিংটনে নিজের সফরের ইতি টেনে শনিবার কিশিদা বলেন, পূর্ব এশিয়ায় নিরাপত্তা পরিবেশ সংক্রান্ত সঙ্কটের বিষয়ে ‘তার জোরালো অনুভূতিটি’ তিনি জি-সেভেন নেতাদের জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের এক দিন পর এক সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ইউক্রেন আগামী দিনের পূর্ব এশিয়া হয়ে উঠতে পারে। তিনি এ সময়ে এই দুই অঞ্চলের নিরাপত্তা বিষয়ক উদ্বেগগুলোকে ‘অবিচ্ছেদ্য’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে এককভাবে শক্তি প্রয়োগ করে ভারসাম্য পরিবর্তনের চেষ্টা এবং উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালুর মাধ্যমে জাপানের আশপাশের পরিস্থিতি ক্রমবর্ধমানভাবে গুরুতর হয়ে উঠছে।

এর মাধ্যমে কিশিদা আশপাশের সাগরে চীনের ক্রমবর্ধমান জোর খাটানোর বিষয়টির কথা উল্লেখ করেছেন। ওই সাগরের এলাকাগুলোতে চীনের জাপান, ফিলিপাইন ও ভিয়েতনামের সাথে বেশ কয়েকটি দ্বীপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

চীন আগস্ট মাসে জাপানের সাগরের একান্ত অর্থনৈতিক অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে। এটি তাইওয়ানের আশপাশে চীনের সামরিক মহড়ার একটি অংশ ছিল। তাইওয়ান একটি স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপ, যাকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পূর্ব এশিয়া হতে পারে আগামী দিনের ইউক্রেন : জাপানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩