ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা ডিসি রোড এলাকার সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের সন্তান। সে স্থানীয় একটি নুরানি মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, রোববার মায়ের সঙ্গে বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল লায়েন।

ঘটনার দিন সকালে সে বাড়ির বাইরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সবার নজর এড়িয়ে সে পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬