ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের

পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে পড়ে নিহত ২৪

  • আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

শনিবার সকালে পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা হতাহতের কোনো তথ্য উল্লেখ করেনি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।

এর আগে, ২০২১ সালে আন্দিজ পর্বত-সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস খাদে পড়ে নিহত ২৪

আপডেট সময় : ১২:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩