ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

প্রকাশ্যে প্রিয়া অনন্যার ’পানি পানি’

  • আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। আইটেম গানে আবেদনময়ী লুকে ধরা দিয়ে এরই মধ্যে নিজেকে জানান দিয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে সমানতালে কাজ করছেন তিনি।

সবশেষ তাকে ‘শেষ বাজি’ সিনেমার আইটেম গানে দেখা গিয়েছিল। এবার দেখা গেছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে পর্দায় আসেন প্রিয়া অনন্যা।

সম্প্রতি ‘পানি পানি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে ভিন্ন লুকে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা। এতে তার সহশিল্পী সাজ্জাদ চৌধুরী। সালাউদ্দিন সাগরের কথায় গানটি যৌথভাবে গেয়েছেন জান্নাত পুষ্প ও এম এইচ রিজভী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এম এইচ রিজভী। জেপি মিউজিকের ব্যানারে গান-ভিডিও মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে প্রিয়া অনন্যা বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। আশা করছি, নাচ নির্ভর মিউজিক ভিডিও সবার পছন্দ হবে।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রকাশ্যে প্রিয়া অনন্যার ’পানি পানি’

আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪