প্রতিদিন এক হাজার পরিবারের জন্য ত্রাণ পাঠাচ্ছেন ডিপজল
- আপডেট সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / 219
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দানবীর হিসেবে পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অন্যদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জাহির না করে প্রকৃত অর্থে স্বভাবসুলভ চরিত্র নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়ে গেছেন।
জানা গেছে, ভারতের পানি হঠাৎ বাংলাদেশে প্রবেশ করায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী প্রায় পুরোপুরি পানি নিচে তলিয়ে গেছে। এরফলে আশ্রয়ের পাশাপাশি তীব্র খাদ্য সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় প্রকৃত অবস্থা নিরূপন করে মনোয়ার হোসেন ডিপজল ও তার ছেলে ফাহিম উদ্যোগ নেন বন্যার্থদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার।
এ ব্যাপারে ডিপজলের পুত্র ফাহিম আজকালের খবরকে বলেন, আমার বাবা বা আমরা কখনোই মানুষ দেখানো কাজ করি না। মানুষের পাশে সামর্থ অনুযায়ী থাকতে হবে তাই শোঅপে বিশ^াসী নই। যে কারণে প্রচার প্রচারণাও করি নাই। আমরা গত দিনতিন আগে থেকেই ত্রাণ পাঠানোর কাজ শুরু করেছি। প্রতিদিন এক হাজার পরিবারের জন্য ত্রাণ ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে পাঠাচ্ছি। এরমধ্যে শাড়ী, লুঙ্গি, চিড়া, গুড়, খেজুর, টোস্ট বিস্কুট, লাইটার, এক বক্স করে মোমবাতি ও এক বক্স করে স্যালাইন সরবরাহ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা করছি বন্যার্থদের নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দেওয়ার বিষয়টিও। ভালো রেসকিউ টিম গঠনের কথাও ভাবছি। তাহলে কাজটি সুবিধার হয়। কারণ পানিতে সবাই সাচ্ছন্দ্য করে না, ঝুঁকিও রয়েছে। সব দেখেশুনেই ব্যবস্থা নেবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, শুধু মানুষের কথাই ভাবলে হবে না, এ মূহুর্তে গরু-ছাগল-মহিষ এসব অবলা প্রাণীর কথাও মাথায় রাখতে হবে। আমরা এ ব্যাপারেও সহযোগিতা করবো।
বিডিসংবাদ/আতে


























