ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

  • আপডেট সময় : ০১:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল।
এনবিসি ও সিএনএনের খবরে বুধবারের ঘোষিত ফলাফল উল্লেখ করে বলা হয়েছে, দেশটির মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ২১৮টি আসনে রিপাবলিকান দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসনই প্রয়োজন ছিল।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করলেও প্রত্যাশিত ফল তারা পায়নি। সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই রয়েছে। এর ফলে রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না।
তবে রিপাবলিকানরা এই সংখ্যা গরিষ্ঠতার জোরে নিম্নকক্ষে ডেমোক্রেটদলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তাঁর এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর প্রচেষ্টা চালানোর সুযোগ পাচ্ছে।
এদিকে জো বাইডেন প্রতিনিধি পরিষদে জয়ী রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রতিনিধি পরিষদে দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি ‘শ্রমজীবী পরিবারের জন্য রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত’।
এদিকে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নেয়ার খবরের একদিন আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে ২০২৪ সালের হোয়াইট হাউস দৌড়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

আপডেট সময় : ০১:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২