ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে। রোববার পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।

তেলআবিবে রোববার রাতে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকা গায়ে দিয়ে প্রধান রাস্তা অবরোধ করে রাখে। অনেকে বিশাল আগুন ধরিয়ে দেয়। জেরুসালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনেও বিক্ষোভ আয়োজন করা হয়।

নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির সিনিয়র সদস্য গ্যালান্ট দলের প্রথম কর্মকর্তা হিসেবে শনিবার বিচার বিভাগ সংস্কার প্রস্তাব স্থগিত করার পরামর্শ দেন। নেতানিয়াহু তার কর্তৃত্ব জোরদার করার জন্য বিচার বিভাগের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন বলে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে নেতানিয়াহুর অফিস জানায়, প্রধানমন্ত্রী বরখাস্ত করেছেন গ্যালান্টকে। নেতানিয়াহু পরে টুইটে বলেন, ‘প্রত্যাখ্যানের বিরুদ্ধে আমাদের অবশ্যই জোরালভাবে দাঁড়াতে হবে।’

এই ঘোষণার পর গ্যালান্ট টুইটে ঘোষণা করেন, ‘আমার জীবনের মিশনে সবসময় ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

ঘোষণাটির পর রোববার হাজার হাজার বিক্ষোভকারী তেলআবিরে রাস্তায় রাস্তায় সমবেত হয়, প্রধান মহাসড়কটি বন্ধ করে দেয়।

এই পদক্ষেপের ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিচার বিভাগে আমূল পরিবর্তনের প্রস্তাবটি নিয়ে এগিয়ে যাবেন নেতানিয়াহু। তবে এতে জনসাধারণের পাশাপাশি সামরিক বাহিনী, ব্যবসায়িক নেতারা এবং ইসরাইলের মিত্ররাও ক্ষুব্ধ হয়েছে।

চলতি সপ্তাহেই প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পাস হলে বিচার বিভাগের নিয়োগের ক্ষেত্রে চরম ডানপন্থী জোট সরকারকে অনেক বেশি ক্ষমতা দেবে।

গ্যালান্ট মনে করেন, প্রস্তাবটি নিয়ে সমাজে ব্যাপক বিভাজনের সৃষ্টি হয়েছে। এটি সামরিক বাহিনীর মনোবল ভেঙে দেবে, ইসরাইলের শত্রুদের সাহসী করে তুলবে।

গ্যালান্ট শনিবার বলেছিলেন, ‘আমার মনে হচ্ছে, আমাদের শক্তির উৎস ক্ষয় হয়ে যাচ্ছে।’
তিনি নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন সদস্যের সমর্থন পেলেও অন্যরা তাকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছিলেন।

অন্যদিকে বিরোধী দলের নেতা ইয়ায়ির লাপিদ বলেন, গ্যালান্টকে বরখাস্ত করা ছিল জায়নিস্ট বিরোধী সরকারের নতুন খারাপ কাজ। এটি জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে।
সূত্র : আল জাজিরা ও বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর ইসরাইলে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩