ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের

  • আপডেট সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির ‘মিথ্যাচারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন,‘গণতন্ত্রের চ্যাম্পিয়ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগ বদ্ধপরিকর। বিএনপি নিজেকে গণতন্ত্রপন্থী শক্তি বলে দাবি করলেও সংক্ষেপে এটি গণতন্ত্রবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তি।’

‘এ কারণেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে তাদের প্রধান শত্রু মনে করে বিএনপি। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি বলেন,‘প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপির রাজনীতির প্রধান অস্ত্র সন্ত্রাসবাদ। এখন তারা তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের ছদ্মবেশে আবার সন্ত্রাসবাদের আশ্রয় নিয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে মিথ্যাচার করে রাজনৈতিক সুবিধা অর্জনের কোনো সুযোগ নেই। শেখ হাসিনার অর্জন ও অবদান অস্বীকার করার উপায় নেই। মিথ্যাচার, হত্যা-সন্ত্রাস-নৈরাজ্য-নাশকতা ও ধ্বংসাত্মক রাজনীতির পথ পরিহার করার জন্য আমরা বরাবরের মতো বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের

আপডেট সময় : ০৯:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩