ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

  • আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস অনুবিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মরত গুল শাহানা ঊর্মি।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

গুল শাহানা ঊর্মি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং-এ সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং-এ একজন প্রেস সচিব, দুজন উপ-প্রেস সচিব ও দুজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুল শাহানা ঊর্মি।

গুল শাহানা (ঊর্মি) ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। তার জন্ম জামালপুরের সরিষাবাড়ীতে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা

আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২