ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির কী কথা হলো জানালেন ফখরুল

  • আপডেট সময় : ০৬:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার বিকালে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে।

এদিন বিকাল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

গণতন্ত্র হত্যাকারী ও ১৫ বছরের স্বৈরাচারী সরকার মানুষের হত্যা করেছে, মানুষকে অধিকার বঞ্চিত করেছে। গণতান্ত্রিক অধিকার হরণ করে যে পরিমাণ নির্যাতন করেছে। ছাত্রজনতার আন্দোলনে তা থেকে মুক্তিতে নতুন সরকারের সাথে মুক্ত পরিবেশে বৈঠক করেছি আমরা।

তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতিতে কী কী করা যায় সে বিষয়ে কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানও আমাদের শেয়ার করেছেন। সরকারকে সহায়তা করা দেশের প্রতিটি নাগরিককের কর্তব্য। দুর্ভাগ্যজনকভাবে, সেই মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল। তারাই আবার বিদেশে ভারতে পালিয়ে গিয়ে আমাদের অর্জিত বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণের যে গল্প ফাঁদ পাতা হয়েছে। এর উদ্দেশ্যে হলো জনগণের বিজয়কে নস্যাৎ করা। ছাত্রজনতা হত্যাকারী দলটি আবার কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এ সরকার অবশ্যই রাজনৈতিক দলের সাথে কথা বলবে। কিন্তু কোনো গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে নয়। তারা ছাত্রজনতা ও শিশুদের, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। দেশের মানুষ এই হত্যাকারীদের বিরুদ্ধে আছে।

সাক্ষাতে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন করতে সময় লাগবে আমরা সেই সময় দিয়েছি। সরকারকে প্রতিটি বিষয় আমরা সমর্থন দিয়েছি। আমরা পরিষ্কার করে বলছি, দেশে অস্থিরতা ও বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা হচ্ছে। এগুলোর দ্বারা জনগণ যেন বিভ্রান্ত না হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির কী কথা হলো জানালেন ফখরুল

আপডেট সময় : ০৬:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪