ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিরে যেতে হল শাবনূরকে

  • আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রাপ্তদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। শোবিজ অঙ্গনের অনেক তারকাদের মতো এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূরও। তবে নির্ধাতির সময়ের মধ্যে উপস্থিত হতে না পারায় সম্মেলন কেন্দ্রের গেট থেকে ফিরে যান তিনি।

অনুষ্ঠানস্থলে দেরিতে উপস্থিত হওয়াতে তার প্রবেশে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশের পর শাবনূর সম্মেলনকেন্দ্রে উপস্থিত হন। তাই নিরাপত্তারক্ষীরা আর প্রবেশ করতে দেননি। জাতীয় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অভিনেত্রী শাবানার মতো শাবনূরকেও বহুদিন পর বড় কোনও অনুষ্ঠানে দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য দর্শক-সমালোচক। কিন্তু পুরো অনুষ্ঠানজুড়ে শাবানার কান্না, আবেগঘন বক্তব্য আর আজীবন সম্মাননাপ্রাপ্তির বিষয়টি মুগ্ধতা ছড়ালেও শাবনূরকে খুঁজে পাওয়া যায়নি কোথাও!

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ের আগেই ​আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ঢোকার পর আর কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। শাবনূরের ক্ষেত্রে সেটাই হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে পারেননি। ফলে তার মতো যারা শিল্পী-কলাকুশলী-সাংবাদিকরা নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন, পরে তারা সবাই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, ২৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় এ পুরস্কার আসর শুরু হয়। এবার আজীবন সম্মাননা যৌথভাবে পান অভিনেত্রী শাবানা ও সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিরে যেতে হল শাবনূরকে

আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭