ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

ফিলিপাইনে ফেরিতে আগুন : নিহত বেড়ে ৩১

  • আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিপাইনে দক্ষিণালঞ্চলে একটি ফেরিতে আগুন লেগে পানিতে ডুবে গেছেন অথবা মৃত্যু হয়েছে ৩১ জনের। ফেরিটিতে ২৫০ জন যাত্রী ও নাবিক ছিল। দেশটির একজন প্রদেশীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের গভর্নর জিম হাতামান বৃহস্পতিবার জানিয়েছেন, ‘এমভি লেডি জয় ৩’ নামক ওই ফেরিটিতে বুধবার আগুন লাগে। আগুন লাগার পর ফেরিতে থাকা ব্যক্তিদের অধিকাংশই পানিতে ঝাঁপ দেয়। পরে তাদেরকে পানি থেকে উদ্ধার করা হয়।

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

ফেরিটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জাম্বোয়াঙ্গা থেকে সুলু প্রদেশের জোলো শহরের দিকে যাওয়ার পথে বুধবার মধ্যরাতে বাসিলানের কাছে সেটিতে আগুন ধরে যায়।

ক্ষতিগ্রস্ত ফেরিটি পরে বাসিলানের উপকূল রেখায় সরিয়ে নেয়া হয়। পরে সেটিতে কোস্টগার্ড ও অন্যান্য কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালায়।

তবে এখনো পরিষ্কার নয় যে কিভাবে ফেরিটিতে আগুন লাগে।

৭ হাজার ৬০০ দ্বীপের দেশ ফিলিপাইনে নৌ-নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। সেখানকার অধিকাংশ নৌযানই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে থাকে, যাদের অনেকগুলোই মেয়াদোত্তীর্ণ।

দেশটিতে গত মে মাসে ১৩৪ জন যাত্রীবাহী একটি দ্রুতগতির ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছিল।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিপাইনে ফেরিতে আগুন : নিহত বেড়ে ৩১

আপডেট সময় : ০৪:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩