ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের নীরব ভূমিকায় ক্ষুব্ধ ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের ওপর নির্বিচারে হামলা চালানোয় দেশজুড়ে চলছে প্রতিবাদ-আন্দোলন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরাইলি হামলার তীব্রতা। পাখির মতো মানুষ মারা হচ্ছে। দখলদার ইসরাইলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। আহতদের চিৎকারে ভারি আকাশ-বাতাস। ইসরাইলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

অথচ গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্বমানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেতাকে। প্রতিবাদে তিনি নেমেছেন রাস্তায়। সম্প্রতি প্রতিবাদ সমাবেশ করেন কাঞ্চন। এরপর ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত হেঁটে যান।

রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে দাঁড়িয়ে ইসরাইলকে দ্রুত গাজায় নৃশংসতা ও শিশুহত্যা বন্ধের দাবি জানান ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরাইলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ করছে।

কাঞ্চন বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিম বিশ্বের নীরব কিংবা বক্তব্যনির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরাইলি হানাদারদের ওপর।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিন নিয়ে মুসলিম বিশ্বের নীরব ভূমিকায় ক্ষুব্ধ ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫