ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ফের ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

  • আপডেট সময় : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফের ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত পাকিস্তান তেহরিকে ই ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (২৯ মার্চ) মহিলা জজ জিবা চৌধুরীকে হুমকি দেয়ার মামলায় ওই নির্দেশ জারি করেন দায়রা জজ মালিক ইনাম।

এদিন ইমরান খানের অনুপস্থিতির জন্য আবেদন করা হলে তা খারিজ করে দেন আদালত। একইসাথে ১৮ এপ্রিল তাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

জানা যায়, আজ বুধবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতে ইমরান খানের হাজিরা দেয়ার কথা ছিল। কিন্তু ইমরান খান আদালতে উপস্থিত হননি। তার আইনজীবীর পক্ষ থেকে অনুপস্থিতির জন্য আবেদন জানানো হয়। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী এর ওপর আপত্তি জানান। বারবার অনুপস্থিতির কারণে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেদওয়ান আব্বাসী বলেন, এ পর্যন্ত অনেকবার ইমরান খানের অনুপস্থিতির আবেদন গ্রহণ করা হয়েছে। এর জন্য যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি। এছাড়া এবারের আবেদনপত্রে ইমরান খানের কোনো স্বাক্ষরও নেই। সেজন্য অনুপস্থিতির আবেদন গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।

এ সময় ইমরান খানের আইনজীবী বলেন, ইমরান খান নিরাপত্তাহীনতায় ভুগছেন। লাহোরকোর্টের পক্ষ থেকেও তার নিরাপত্তা তুলে নোটিশ জারি করা হয়েছে। এ সময় তিনি ইমরান খানের জামিনযোগ্য ওয়ারেন্ট জারি রাখার অনুরোধ জানান।

উল্লেখ্য, বুধবার দু’টি কোর্ট ইমরান খানকে তলব করেছেন। একদিকে মহিলা বিচারককে হুমকি দেয়ার মামলায় সিভিল জল রানা মুজাহিদ তলব করেছেন। অন্যদিকে লংমার্চে ভাঙচুরের মামলায় তলব করেছেন সিভিল জজ মুবাশ্বির হাসান চিশতি।

সূত্র : ডেইলি জঙ্গ ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

আপডেট সময় : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩