ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফৌজদারি অপরাধ না হলে রাজনৈতিক সমাবেশে সহযোগিতা করবে পুলিশ : ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি নিয়ে চিন্তিত নয় পুলিশ। তবে রাজনৈতিক অনুষ্ঠানের নামে ফৌজদারি অপরাধ সংঘটিত হলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পুলিশের মাথাব্যথা নয়। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। মিটিং বা মিছিল করা দলগুলোর রাজনৈতিক অধিকার।’

সোমবার (৩১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে কমিশনার’স মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন। গত ২৯ অক্টোবর কমিশনার দায়িত্ব নেয়ার পর এটাই ছিল প্রথম অনুষ্ঠান।

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগ করলে বা সড়ক অবরোধ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

ডিএমপি প্রধান আরো বলেন, যতদিন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত না হবে, ততদিন পুলিশ সহযোগিতা করবে।

ঢাকা মহানগরীর যানজট প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, পরিকল্পিতভাবে ঢাকার উন্নয়ন হয়নি এবং রাজধানীতে বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে, যা যানজটের কারণ।

তিনি বলেন, আমরা যানজট কমাতে কাজ করছি।

এছাড়া সড়কে অবৈধ পার্কিং রোধে কাজ করা হবে বলেও জানান তিনি।

মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শুধু সরবরাহ কমিয়ে এটা বন্ধ করা যাবে না, চাহিদাও কমাতে হবে।

নতুন পুলিশ কমিশনার অগ্রাধিকার ভিত্তিতে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফৌজদারি অপরাধ না হলে রাজনৈতিক সমাবেশে সহযোগিতা করবে পুলিশ : ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১০:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২