ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০১:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা খুন করেছিলেন, তাদের আমরা বিচারের মধ্যে এনে শাস্তির ব্যবস্থা করেছি। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

রোববার সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পৃথিবীর বিভিন্ন দেশে, যে যেখানে আছে সেখানেই আমরা যোগাযোগ করছি। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের চেষ্টা করছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫ মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরীহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।’

তিনি বলেন, স্বাধীনতা ও বিজয় উদযাপনের পাশাপাশি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে কাজ চলছে।

এর আগে সকাল ৮টায় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে‌। বিউগলে বেজে উঠে করুণ সুর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩