ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বদিউল আলম খোকনের ‘ভয়ংকর আয়নাঘর’

  • আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক

বদিউল আলম খোকন মানেই সামাজিক-অ্যাকশন আর রোমান্টিক গানের জমজমাট আয়োজন। এ দশকে যে ক’জন নির্মাতার নামের ওপর আস্থা রেখে হলমুখী হয় দর্শক তাদের অন্যতম খোকন। নন্দিত এই নির্মাতা এবার হাত দিয়েছেন সাবজেক্টিভ সিনেমায়। সে অনুযায়ী এগিয়ে চলছে চিত্রনাট্যের কাজ। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনে অনেক লোহমর্ষ ঘটনা বেড়িয়েছে তার একটি ‘আয়নাঘর’। বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে নাম না জানা অনেকেই এই আয়নাঘরের শিকার। আর এমন লোহমর্ষ নামটিকে পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন খোকন। বরেণ্য এই নির্মাতা খুব শিগগিরই কাজে হাত দিবেন সে লক্ষ্যে চিত্রনাট্যের পাশাপাশি চলছে শিল্পী বাছাই প্রক্রিয়া। তবে শাকিব খানের সঙ্গে দুই ডজন ছবি করলেও খোকন সাবজেক্টিভ এই সিনেমায় শাকিব খানের ওপর বাজি ধরবেন না বলে নিশ্চিত করেছেন। বলেন, এবার নতুন মুখ নিবো। এখানে শাকিব খানের কিছু করার নেই। সাবজেক্টিভ সিনেমা। এতে অভিনয় গুণের সমাহার থাকা জরুরি।
মাই নেম ইজ খান, প্রিয়া আমার প্রিয়া’খ্যাত বদিউল আলম খোকন আরো বলেন, পুরোদমে চিত্রনাট্য এগিয়ে চলছে। একই সঙ্গে শিল্পী বাছাই প্রক্রিয়াও শুরু করছি। সব ঠিকঠাক থাকলে ১ নভেম্বর থেকে মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং।
স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়। তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম।’
আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, ‘সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বদিউল আলম খোকনের ‘ভয়ংকর আয়নাঘর’

আপডেট সময় : ০৮:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪