ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ ট্রাক জেপি শিট আটক

  • আপডেট সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তাদের সই নকল করে ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে বন্দর থেকে খালাস কালে জেপি শিটের একটি চালান আটক করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা ওই চালানের পণ্য ভর্তি ৩টি ট্রাক আটক করে বন্দরের নিরাপত্তা হেফাজতে দেন। বর্তমানে ট্রাক তিনটি বন্দরের এবি শেডের সামনে রাখা হয়েছে। ট্রাকগুলোর নম্বর হচ্ছে-ঢাকামেট্রো ট-২২৭৪২৮, ফেনী ট- ১১০৮০৩, ফেনী ট-১১০৭৮৮।

বন্দর ও কাস্টম সূত্রে জানা গেছে, ঢাকার আমানুল্লাহ আয়রন ট্রেডাসের নামে ৪৩ হাজার ৩০ কেজি জাপানের জেপি শিট বন্দরে আসে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের চৌমুহনীর স্ট্যান্ডার্ড ফ্রেইট। ৩ কনটেইনারে আসা চালানটি খালাসের জন্য একটি বিল অব এন্ট্রির কাগজ দাখিল করে ৩ ট্রাকে পণ্য বোঝাই করা হয়। যাতে দেখানো হয় ৩ হাজার কেজি পণ্য।

এক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিতে ৪০ হাজার কেজি পণ্য কম দেখানো হয়েছে কিনা, বন্দর ও কাস্টম হাউসের কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের অতীত রেকর্ড ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে।

কাস্টম হাউসের উপ কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চালানের পণ্য ভর্তি ৩টি ট্রাক আটক করা হয়েছে। চালানটি যাতে কেউ খালাস নিতে না পারে তার জন্য সিস্টেমে লক করে দেওয়া হয়েছে। অবৈধ উপায়ে চালানটি খালাসের চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম বন্দরে ৩ ট্রাক জেপি শিট আটক

আপডেট সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯