ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

বরফ-জমা ঠান্ডায় চলছে উদ্ধারকাজ

  • আপডেট সময় : ১০:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের এক উপদেষ্টার বলছেন, তার দেশে ভূমিকম্পে সৃষ্ট দুর্যোগের মাত্রা ‘ব্যাপক এবং ধ্বংসাত্মক।’

তুরস্ক ও সিরিয়ার ওই ভূমিকম্পে ১০ হাজার পর্যন্ত লোক নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরদোগানের উপদেষ্টা ইল্কনুর চেভিক বলছেন, তাদের হাতে যেসব যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে জীবিত ব্যক্তিদের খুঁজে বের করাটা কোনো সমস্যা নয়। বরং সমস্যা হচ্ছে, সময়ের বিরুদ্ধে লড়াই চালানো।

‘আপনি লড়ছেন সময়ের বিরুদ্ধে,’ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

‘আবহাওয়া ঠান্ডা এবং প্রতিকূল। তাপমাত্রা আরো নিচে নেমে যাওয়ার আগেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষগুলোকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, প্রচণ্ড ঠান্ডায় এই মানুষগুলো মরে যেতে পারেন, তাই যারা এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন, তাদের টেনে বের করতে পাগলের মতো চেষ্টা চলছে।’ এছাড়া বৃষ্টি হওয়ার কারণেও উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এর মধ্যে বৃষ্টি ও বরফও পড়ছে।

তিনি বলেন, আমাদের রাডার আছে, বডি সেন্সর আছে, কিন্তু আপনি জানেন যে এত ব্যাপক ধ্বংসযজ্ঞর মধ্যে আপনি সব জায়গায় পৌঁছুতে পারবেন না। আপনাকে কান পেতে শুনতে হবে… [সব মানুষকে চুপ থাকতে বলা হয়েছে] যাতে তারা শুনতে পায় কিছু লোক সাহায্যের জন্য তাদের ডাকাডাকি করছে।’

সূত্র : বিবিসি ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরফ-জমা ঠান্ডায় চলছে উদ্ধারকাজ

আপডেট সময় : ১০:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩