ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

  • আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে টমাস মন্ডল (৪২) ঘটনাস্থলে মারা যান। অপরজন বাঁশখালীর পুঁইছড়ি ১১ নম্বর ইউনিয়নের আবদুর রশীদের ছেলে জিয়াউল হক (৪৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় এ উপজেলার কালীপুর পালেগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে।

রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মামুন হাসান জানান, বাঁশখালীমুখী বাস ও চট্টগ্রাম শহরমুখী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় শেখেরখীলে আরআরএফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর টমাস মন্ডল ঘটনাস্থলেই মারা যান। তিনি সিএনজি অটোরিকশা যোগে কিছু নথিপত্র নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশা ও বাস আটক করা হয়েছে ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জিয়াউল হক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঁশখালীতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯