ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশকে ‘উন্নয়নের মহাসড়কে’ নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে ‘উন্নয়নের মহাসড়কে’ নিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রিজ কার্লটন হোটেলে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে ছয় দিনের সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে জাতির পিতার উন্নত ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে গড়ে তোলা হবে এবং এটাই আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য মাথায় রেখে কাজ করব।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তারা (বিএনপি-জামায়াত) আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দয়া করে তাদের প্রচারণায় কান দেবেন না।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশকে ‘উন্নয়নের মহাসড়কে’ নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩