ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশের অর্থনীতিকে ‘মডেল’ আখ্যায়িত আইএমএফের

  • আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে ‘মডেল’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন।

সাংবাদিকদের তিনি বলেন আইএমএফ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অভূতপূর্ব ‘ প্রশংসা করেন, এবং বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ কভিড অতিমারির সময়ও অর্থনীতি ‘স্থিতিশীল’ রেখেছে যা বিশ্বে ‘মডেল’।

রাশিয়া, ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী সঙ্কটের মধ্যে বাংলাদেশ আইএমএফ থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রতিশ্রুতি পায়; যার প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার সংস্থাটি গত ২ ফেব্রুয়ারি ছাড় করেছে।

শনিবারের সৌজন্য সাক্ষাতে আইএমএফ প্রধান ভবিষ্যতেও বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছর সম্পর্কের উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য শুক্রবার ওয়াশিংটন ডিসি পৌঁছান।

সোমবার বিশ্বব্যাংকের সদরদফতরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের অর্থনীতিকে ‘মডেল’ আখ্যায়িত আইএমএফের

আপডেট সময় : ১২:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩