ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিশনের চিঠিতে আর যা আছে: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন আশা করছে ভারত

  • আপডেট সময় : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারত আজ আশা প্রকাশ করেছে যে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী আজ বিকেলে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে, সেখানের (বাংলাদেশে) ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি… দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন, ‘এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে’।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনে মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে ‘সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন আশা করছে ভারত

আপডেট সময় : ১১:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩