ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাইডেনকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

  • আপডেট সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ডিসিশন ডেস্ক’। নির্বাচনী ফলাফল সংগ্রহ, বিশ্লেষণ ও পূর্বাভাসের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে।

“ডিসিশন ডেস্ক” সদরদপ্তর বিশ্লেষণের ভিত্তিত বলেছে, জো বাইডেনই হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট। তারা পূর্বাভাসে বলছে, ‘২০ ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়াতে বাইডেনের জয় নিশ্চিত। এর ফলে এটা নিশ্চিত করে বলা যায় ওই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটসহ মোট ২৭৩টি ইলেক্টোরাল ভোট পাবেন ডেমোক্র্যাট প্রার্থী।’

প্রতিষ্ঠানটি বলেছে, জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার ন্যূনতম ইলেকটোরাল কলেজ ভোট ২৭৩।

তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। এর সঙ্গে নিশ্চিতভাবে যুক্ত হয়েছে পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ।

জর্জিয়ার মত পেনসিলভেইনিয়াতেও বাইডেন ট্রাম্পকে টপকে যাওয়ার পর এ ঘোষণা দিল ডিসিশন ডেস্ক হেডকোয়ার্টার্স।

পেনসিলভানিয়ার পাশাপাশি আরও চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নর্থ ক্যারোলাইনায় ১৫টি, অ্যারিজোনায় ১১টি এবং নেভাদায় ৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। অবশ্য নর্থ ক্যারোলাইনায় পিছিয়ে আছেন বাইডেন।

তবে পেনসিলভানিয়ায় জয় পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে বাইডেনকে তার আর কোনো ফলের জন্য অপেক্ষা করতে হবে না।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেনকে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’

আপডেট সময় : ০৫:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০