ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণা; ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা

  • আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে শনিবার উল্লেখ করেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বর্ষপূর্তি যত এগিয়ে আসছে, রাশিয়া ততই ‘কঠিন পথ বেছে নেয়ার’ মুখোমুখি হচ্ছে।

এ সপ্তাহের শুরুতে ওয়াগনার গ্রুপ ঘোষণা দিয়েছে যে তারা ইউক্রেনে রুশ বাহিনীর জন্য যোদ্ধা সরবরাহ করার জন্য কয়েদী নিয়োগ কর্মসূচি স্থগিত রেখেছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়াকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী তাদের ‘বাহিনীর শক্তিমত্তা কমাতে থাকা অব্যাহত রাখবে, যুদ্ধের লক্ষ্য অর্জনকে ব্যাহত করবে; নাকি আরো নতুন সেনা সমাবেশের দিকে এগুবে’। এ সিদ্ধান্তকেই ‘কঠিন পথ বেছে নেয়া’ বলে অভিহিত করা হয়।

হোয়াইট হাউজ শুক্রবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও পূর্ব ইউরোপের মিত্রদের সাথে দেখা করার উদ্দেশে ২০ ফেব্রুয়ারি পোল্যান্ড সফরে যাবেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানান, ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তির ঠিক আগে বাইডেনের এই সফর ‘এটা নিশ্চিত করবে যে যতদিন প্রয়োজন, ততদিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে’।

এই ঘোষণা এমন সময় এলো যখন শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অংশে বড় পরিসরে হামলা চালিয়েছে। সামরিক ব্যক্তি ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে রাশিয়া। আর, এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেঙ্কো নিশ্চিত করেছেন, দেশটির ৬টি অঞ্চলে তাপ বিদ্যুৎ ও জলবিদ্যুৎ কেন্দ্র এবং উচ্চ-ভোল্টেজের অবকাঠামোর ওপর হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার এই ব্যাপক পরিসরের হামলাকে ‘ন্যাটো এবং সম্মিলিত নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেন। তিনি এক ভিডিও বার্তায় আরো জানান, এটি একটি সন্ত্রাস, যা বন্ধ করা যায় এবং অবশ্যই এটা বন্ধ করতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেনের পোল্যান্ড সফরের ঘোষণা; ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা

আপডেট সময় : ০১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩