ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময়

বাইডেনের বাড়িতে ‘অল্প কয়েকটি’ গোপন ফাইল পাওয়ার সত্যতা স্বীকার

  • আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়্যার রাজ্যের বাড়িতে ‘অল্প কয়েকটি’ গোপন ফাইল পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। একইসাথে ফাইলগুলো বিচার বিভাগের কাছে হস্তান্তর করার কথাও স্বীকার করা হয়েছে। বিরোধী রিপাবলিকানরা বাইডেনের বাড়িতে গোপন ফাইল পাওয়ার ঘটনাকে বড় ধরনের একটি ইস্যুতে পরিণত করতে চাইছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসায় গোপন ফাইল পাওয়ার বিষয়টি বেশ তোলপাড় সৃষ্টি করেছিল।

হোয়াইট হাউসের বিশেষ আইন কর্মকর্তা রিচার্ড সবার বৃহস্পতিবার বলেন, বাইডেনের ডেলওয়ার রাজ্যের বাড়ির গ্যারেজে যেসব গোপন ফাইল পাওয়া গেছে, সেগুলো তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনকার।

গ্যারেজের পাশে থাকা একটি কক্ষ থেকে এক পৃষ্ঠার একটি অতিরিক্ত নথিও উদ্ধার করা হয়েছে। তবে ডেলওয়্যারের রেহোবোথ বিচে জো ও জিল বাইডেনের দ্বিতীয় বাসায় কোনো নথি পাওয়া যায়নি।

সবার বলেন, বাইডেন প্রশাসন নথিপত্রগুলো উদ্ধারে এবং যথাযথভাবে হস্তান্তরে ‘পূর্ণ সহযোগিতা’ করছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি মেরিল্যান্ডের সাবেক ইউএস অ্যাটর্নি রবাট হারকে স্পর্শকাতর সরকারি নথিপত্র বাইডেন কিভাবে ব্যবস্থাপনা করেন, তা তদন্তের দায়িত্ব দিয়েছেন।

রিপাবলিকানরা দাবি করছে, বাইডেনের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিপত্রগুলো গোয়েন্দা তথ্য ফাঁস করে দিতে পারে। আর যে বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথিপত্র যথাযথভাবে ব্যবস্থাপনা না করার অভিযোগ করতেন, তিনি একই কাজ করায় তা তার ভণ্ডামির বিষয়টিই প্রকাশ করছে।

বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগ তদন্ত করছে। তবে দুজনের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বাইডেন যেখানে সহযোগিতা করছেন, সেখানে ট্রাম্পের কাছ থেকে নথিপত্রগুলো উদ্ধারের জন্য শমন পাঠানোর দরকার হয়েছিল। তাছাড়া বাইডেনের বাড়িতে অল্প কয়েকটি নথি পাওয়া গেছে। আর ট্রাম্প গত বছরের জানুয়ারিতে ১৫ বাক্স নথিপত্র হস্তান্তর করেছিলেন।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেনের বাড়িতে ‘অল্প কয়েকটি’ গোপন ফাইল পাওয়ার সত্যতা স্বীকার

আপডেট সময় : ০২:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩