ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাঙালির অসাম্প্রদায়িক অনুষ্ঠান বাংলা নববর্ষ: সংস্কৃতিমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮
  • / 376
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক অনুষ্ঠান। এ উৎসব আমাদের দেশের মানুষ নানাভাবে পালন করে থাকে।

আজ মঙ্গলবার রাজধানীর রমনা শপিং কমপ্লেক্সে মগবাজার রোডসাইড সিটি কর্পোরেশন দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ উশু এসোসিয়েশন এর সহযোগিতায় ট্যালেন্টেড শোকেস আয়োজিত ‘বাঙালির বৈশাখী মেলা-১৪২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, বৈশাখী অনুষ্ঠানে দেশের ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পহেলা বৈশাখের অন্যতম প্রধান অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের দেশের জন্য অসামান্য অর্জন।

তিনি বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে আমাদের অর্থনৈতিক কর্মকা- যেমন বৃদ্ধি পায়, তেমনি সাংস্কৃতিক কর্মকান্ডও বৃদ্ধি পায়। আর সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি পেলে সমাজ থেকে অশান্তি, মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ কমে যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঙালির অসাম্প্রদায়িক অনুষ্ঠান বাংলা নববর্ষ: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮