ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার আসামী আরও ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
তারা হচ্ছে, রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রৌবত বম ওরফে আপেল (২৭), বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম ওরফে আলম (৩১), রুমা উপজেলা পাইন্দু ইউপির মুননুয়াম পাড়ার মিথুসেল বম আমং (২৫) ও বান্দরবান সদর উপজেলার কানা পাড়ার লাল রুয়াত লিয়ান বম (৩৮)।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে যৌথবাহিনীর সদস্যরা ১৩ এপ্রিল (শনিবার) রাতে রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
যাচাই-বাছাই শেষে তাদের আজ দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান ৪ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও লুটের ঘটনার পর এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৬২জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪