ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট

বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের

  • আপডেট সময় : ০৩:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে প্রতিহত করতে হবে। এরা স্বাধীনতার শত্রু। জয় বাংলার শত্রু, ১৬ ডিসেম্বরের শত্রু। এরা ক্ষমতায় আসলে জয় বাংলা নিষিদ্ধ হবে। ৭ মার্চ নিষিদ্ধ হবে।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হলো অগ্নিসন্ত্রাসের মূল হোতা। তাদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা, একুশে পদক দেবে। নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। ইউনিভার্সিটিতে পড়া হবে না। নারীদের চাকরি হবে না। বোরকা পরে ঘরের কোনায় বসে থাকতে হবে। কারণ বিএনপি যাদের সাথে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।’

তিনি আরো বলেন, বিএনপি এখন পদযাত্রায় নেমেছে। তাদের পতনের যাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ পদ্মা সেতুর কথা শুনলে, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রোরেল দেখলে তাদের জ্বলে। ঘরে ঘরে বিদ্যুৎ দেখলে তাদের জ্বালা করে। তারা অন্তরজ্বালায় ভুগছে।

কাদের বলেন, আপনারা প্রস্তুত আছেন। খেলা হবে। খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব টিকবে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপিকে প্রতিহত করতে হবে : কাদের

আপডেট সময় : ০৩:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩