ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপির সমাবেশ পিছিয়ে ১১ নভেম্বর

  • আপডেট সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য সমাবেশের সময় পরিবর্তন করে ১১ নভেম্বর সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। এজন্য অনুমতি চেয়ে প্রশাসনের কাছে নতুন করে চিঠি দিয়েছে দলটি।

৭ নভেম্বরের ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে পরদিন সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়ার কথা গত শুক্রবার জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া এ মুহূর্তে দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও বিনা উসকানিতে পুলিশ আবারো দেশে গণগ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সমাবেশ পেছানোর কারণ সম্পর্কে রিজভী বলেন, আমাদের অবহিত করা হয়েছে যে সংসদ এলাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন হচ্ছে। নির্বিঘ্নে যাতে এই সম্মেলন হয়, সেজন্য আমরা আমাদের ৮ নভেম্বরের সোহওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি পিছিয়েছি। আগামী ১১ নভেম্বর এ সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এ ব্যাপারে আমরা চিঠিও দিয়েছি। আশা করি পেয়ে যাব। তবে মঙ্গলবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে সকাল ১০ টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানান রিজভী।

সিপিএ সম্মেলনের কারণে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় ওই কর্মসূচি হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কথা বলছি, আশা করছি পেয়ে যাব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপির সমাবেশ পিছিয়ে ১১ নভেম্বর

আপডেট সময় : ০৫:০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭