ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসা নীতির ফলে বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ভিসা নীতি ঘোষণার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন, এটি তার জন্য সহায়ক হবে। সরকারের পক্ষ থেকেও সেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমি মনে করি, বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে এই ভিসা নীতি। কারণ এখন আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না তারা।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, নতুন ভিসা নীতিতে বলা হয়েছে, এটি সরকারি ও বিরোধী- দুই দলের জন্যই। কেউ যদি নির্বাচনে বাধা দেয়, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। নির্বাচনে বাধা দেয়া তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেয়া। আর নির্বাচন প্রতিহত করা তো সঙ্ঘাত তৈরি করা। কাজেই এগুলো তো বিএনপি করতে পারবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়েও প্রশ্ন করা হয়েছিল, তারা বলেছে, এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে।

তিনি বলেন, কাজেই যুক্তরাষ্ট্র তো বটেই, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিশ্বজুড়ে কারো কোনো সমর্থন নেই। অন্তত আন্তর্জাতিকভাবে এ নিয়ে আর কিছু বলার সুযোগ নেই বিএনপির। কাজেই এটি তাদের ওপর বড় চাপ তৈরি করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গাজীপুর সিটি করপোরেশনে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিয়ে শুরু করেছি।’ তাহলে কী আগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি- এই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আগেরগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। গাজীপুরেরটা যেহেতু খুবই সাম্প্রতিক, সে কারণে এই নির্বাচনের উদহারণ টেনেছেন তিনি ‘

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপির কর্মসূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের এসব কর্মসূচি একেবারেই গতানুগতিক। তারা কিছুক্ষণ হাঁটে, কিছুক্ষণ বসে, তারপর কিছুক্ষণ গাড়িঘোড়া পোড়ায়। এখন তারা হয়ত দৌড়ানোর কর্মসূচি দেবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩