বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল: হানিফ
- আপডেট সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
- / 214
বিডিসংবাদ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না। তাই বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।
আজ সকালে কুষ্টিয়া মেডিক্যালের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। এদেশের জনগণ তা করতে দেয়নি।
বিএনপির সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।
এ সময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের উদ্ধোধন করেন। তিনি আজ সকালে কুষ্টিয়া মুসলিম হাইস্কুলে শেখ রাসেল ল্যাবরেটরির উদ্ধোধন করেন।
সূত্র : বাসস




















