ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় : ড. মঈন খান

  • আপডেট সময় : ১০:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়। গণতন্ত্রে উত্তরণের যে পথ, তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন।’

আজ শনিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ড.মঈন খান এ কথা বলেন।

ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনের বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।

সাবেক মন্ত্রী ড. মঈন খান আরও বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনকে ভয় পায়। কারণ, তারা জনগণকে ভয় পায়। তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধিতা করছে।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সত্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নেছার আহমেদ, থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায় : ড. মঈন খান

আপডেট সময় : ১০:৫৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫