ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে : কাদের

  • আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেয়ায় বিএনপির মার্কিন ভিসানীতির আওতায় পড়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সমাবেশের পরের দিন তারা কেন অবরোধ কর্মসূচির দিলো? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।

তিনি আরো বলেন, ভিসানীতি তো তাদের ওপর প্রয়োগ করা উচিৎ। তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলা।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ। পারছেন না তো, প্রশ্নে তিনি বলেন, কেন পারব না, গতকাল যে ঘটনা ঘটে গেল। অ্যাপায়নের পরে তাদের কর্মীদের অবস্থা কী? খবর নেই। সেই মুড আছে? সবাইকে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে তারা। বেচারারা জামাকাপড় নিয়ে এসে থাকতে পারলো না, ফিরে গেল। টাকাও শেষ-দুই হাজার টাকা করে দেয়া হয়েছিল।

তবে আওয়ামী লীগ কোনো উত্তেজনায় যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, আমরা নির্বাচন চাই, উত্তেজিত হলে তো আমাদের চলবে না। আমরা সরকারি দল। তারা যেকোনো মূল্যে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়। এটি তাদের টার্গেট। আমাদের তো সেই টার্গেট নেই। নির্বাচনে জনগণ চাইলে আবারো ক্ষমতায় থাকব, জনগণ না চাইলে থাকব না নিয়মানুযায়ী।

রাজনীতির চিত্র এখন সহিংসতার দিকে যাচ্ছে, এ দায় বিরোধী দলের নাকি সরকারের? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তি ও দলের ওপর দায় বর্তায়। এটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথাই আসে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে : কাদের

আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩