ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বিএনপি ভাংগার ষড়যন্ত্র আ.লীগের জন্য মরন ফাঁদঃ এড.তৈমূর

  • আপডেট সময় : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / 505
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারাগঞ্জ সংবাদদাতাঃ  নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ দোয়া ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের তত্তাবধায়নে এতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মী ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, নেতাকর্মীরা এখন সবাই মামলায় জর্জরিত তাই তারা এখানে আসতে পারেনি। আমাদের আগে মামলা দিতো নাশকতা এখন দেয় পরিকল্পনা। অনেকে জামিনে রয়েছেন তারা এসেছেন।তবে সবাইকে জানানো হয়েছে, সবাই যার যার মত গণস্বাক্ষর সম্পন্ন করে আগামীকাল (রবিবার) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন। সেখানে আমরা স্মারকলিপি প্রদান করবো। দল এখন ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা এখন আরো বেশী উজ্জীবিত।বিএনপি ভাংগার ষড়যন্ত্র আওয়ামী লীগের জন্য মরন ফাদ হবে।

তিনি বলেন, কেন্দ্র থেকে গতকাল আমাকে নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে। আগে আমি পঞ্চগড় জেলার দায়িত্বে ছিলাম। কেউ বিভ্রান্ত হবেন না যে আমি জেলা বিএনপির সভাপতি, আমি জেলার সাংগঠনিক দায়িত্ব পেয়েছি। মহানগরের দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন ফারুক। তার সাথে সমন্বয় করেই মহানগরের ও জেলার সকল কাজ সম্পন্ন করা হবে।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সকলকে সাথে নিয়ে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন তৈমুর আলম খন্দকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ভাংগার ষড়যন্ত্র আ.লীগের জন্য মরন ফাঁদঃ এড.তৈমূর

আপডেট সময় : ০৩:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮