ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২

বিএনপি ২০১৮ সালের নির্বাচনকে দিনে সুষ্ঠু বললেও সন্ধ্যায় বক্তব্য পরিবর্তন করেছিল : জয়

  • আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনডিটিভি অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নেতারা নির্বাচনের দিন গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলে বর্ণনা করলেও সন্ধ্যায় ফলাফল আসার সাথে সাথে তারা তাদের বক্তব্য পরিবর্তন করেছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপির নেতারা নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বলেননি। সংবাদ প্রতিবেদনে দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন।’

তিনি আরো বলেন, ‘কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন।’

বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই একথা দাবি করে জয় বলেন, ‘এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশী পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন।

তিনি লিখেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে চলেছে তারা। সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমে অবাধে ‘রাতের ভোট’ তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। সূত্র : বাসস

এনডিটিভি,এসইই

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ২০১৮ সালের নির্বাচনকে দিনে সুষ্ঠু বললেও সন্ধ্যায় বক্তব্য পরিবর্তন করেছিল : জয়

আপডেট সময় : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩