ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিএফডিসি নতুন এমডির সঙ্গে পরিচালক সমিতির সাক্ষাত

  • আপডেট সময় : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সবচেয়ে খারাপ সময় এনে দিয়েছিলেন নুজহাত ইয়াসমিন। তিনি থাকা অবস্থায় সংস্থাটির প্রায় সকল পক্ষই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নানান ইস্যুতে। এমনকি এখানকার কর্মচারীরাও ভুগেছেন বেতন জটিলতায়।

তাকে অপসারণের জন্য সিনেমা সংশ্লিষ্ট ১৮টি সংগঠন লম্বা সময় আন্দোলন করে আসছিলো। অবশেষে সেই আন্দোলনে ফল এলো সরকার পতনের মধ্য দিয়ে।

বিএফডিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক ও বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

দিলীপ কুমার বণিক ৭ আগস্ট বিএফডিসি কার্যালয়ে যোগদান করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে নতুন এমডির সঙ্গে ইতিমধ্যে দেখা করে গতকাল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ সময় পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, সায়মন তারেক, অভিনেতা শিবা শানু, সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ। এ সময় নতুন এমডি তাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএফডিসি নতুন এমডির সঙ্গে পরিচালক সমিতির সাক্ষাত

আপডেট সময় : ০৬:৫২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪