ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

বিদেশী প্রভুদের কাছে ধরনা দিয়ে লাভ নেই : হানিফ

  • আপডেট সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি দুর্নীতিতে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত নেত্রীর মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তির পথ একটাই আদালতে আইনি প্রক্রিয়া। বিদেশী প্রভুদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই।

শুক্রবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু মুরাল চত্বরে ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের আলোচনায় হানিফ এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন নেই। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল, সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।

এছাড়াও দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ে হানিফ বলেন, গত ২ বছর করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনিতির ওপর বিরূপ চাপ পড়ে সেটা বাংলাদেশের ওপরেও পড়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সবধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করেন তিনি।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশী প্রভুদের কাছে ধরনা দিয়ে লাভ নেই : হানিফ

আপডেট সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২