ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

বিধি শিথিলের পর বেইজিংয়ে করোনায় মৃত্যু

  • আপডেট সময় : ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 303
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পূর্ব বেইজিংয়ের একটি অন্ত্যেষ্টিক্রিয়াস্থলের বাইরে শুক্রবার সন্ধ্যায় যখন পূর্ণ প্রতিরোধমূলক স্যুট পরা শ্রমিকরা একের পর এক কফিনগুলো বের করে দিচ্ছিল তখন কয়েক ডজন লোক হিমায়িত তাপমাত্রায় পার্কা এবং টুপি পরে দাঁড়িয়ে ছিল।

ক্লিপবোর্ডে থাকা মৃতদের নাম নিয়ে একজন কর্মচারী ডাকার পর একজন আত্মীয় লাশটি পরীক্ষা করতে এগিয়ে যান। এমন একজন আত্মীয় দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, তাদের প্রিয়জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

কয়েক সপ্তাহ ধরে চীনে কোনো মৃত্যুর খবর না পাওয়ার পর বেইজিংয়ে এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এমনকি দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত সপ্তাহে সরকার নাটকীয়ভাবে বিশ্বের কঠোরতম কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা শিথিল করার পর এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার, সরকার বলেছে, তারা উপসর্গবিহীন কোভিড -১৯ কেসগুলো রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে। কারণ পরীক্ষার প্রয়োজন বাধ্যতামূলক না থাকায় নজরে রাখা অসম্ভব হয়ে পড়েছে।

রিপোর্টিং বন্ধ হয়ে যাওয়ার ফলে ভাইরাসটি কত দ্রুত ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট হয়ে ওঠেনি। সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যবসা বন্ধ এবং অন্যান্য প্রমাণ বিপুল সংক্রমণের ইঙ্গিত দেয়।

রোষানলে পড়ার ভয়ে নাম প্রকাশ না করে এক নারী বলেন, তার বৃদ্ধ আত্মীয় হাসপাতালের জরুরি বিভাগে মারা যান। আরো অনেক কোভিড রোগী ছিলেন। যাদের যত্ন নেবার জন্য পর্যাপ্ত নার্সও ছিল না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিধি শিথিলের পর বেইজিংয়ে করোনায় মৃত্যু

আপডেট সময় : ১২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২