ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে পুলিশ ঢুকবে: বিপ্লব সরকার

  • আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।

এ সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশি কার্যক্রম কিংবা অ্যাকশন নিতে গেলে উপাচার্যের অনুমতি প্রয়োজন। যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায়, তবে ঢাবিতে পুলিশ প্রবেশ করে সব ধরনের সহযোগিতা করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) অনুমতি ছাড়া ঢাবিতে কোনো কার্যক্রমে অংশ নেয় না পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হবে, যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায় তবে, সহযোগিতা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ না থাকলেও রাজধানীর নিউ মার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগসহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে পুলিশ ঢুকবে: বিপ্লব সরকার

আপডেট সময় : ০৬:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪