ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত

বিশ্বের প্রথম থ্রি ডি-প্রিন্টেড মসজিদ বানাচ্ছে দুবাই

  • আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের প্রথম থ্রি ডি-প্রিন্টেড মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে। ২০১৫ সালের শুরুর দিকে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

গত সপ্তাহে দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) ঘোষণা করেছে যে আগামী অক্টোবরে বুর দুবাইয়ে দুই হাজার বর্গ মিটারের মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে। এবং মসজিদটিতে ছয় শ’ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রাচীন জেলাগুলোর একটি বুর দুবাই।

আইএসিএডি’র প্রকৌশল বিভাগের পরিচালক আলী আল-সুয়াইদি একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘সাধারণ মসজিদের চেয়ে এটি বানাতে ৩০ শতাংশ বেশি ব্যায় হবে। কারণ বিশ্বে এই ধরনের মসজিদ এই প্রথম বানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামীতে ৩০ বছরের গ্যারান্টি সহ নির্মাণ খরচ একই রকম হবে বলে ধারণা করছি।’

আইএসিএডি বলেছে, মসজিদের কাঠামোর থ্রি ডি-প্রিন্টিং সম্পূর্ণ হতে প্রায় চার মাস সময় লাগবে। আরো ১২ মাস লাগবে সেগুলো সম্পূর্ণরূপে লাগাতে। এছাড়া রোবোটিক প্রিন্টারটি পরিচালনা করবে তিনজন কর্মী থ্রিডি। প্রতি ঘণ্টায় দুই বর্গ মিটার প্রিন্ট করা হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের প্রথম থ্রি ডি-প্রিন্টেড মসজিদ বানাচ্ছে দুবাই

আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩