ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

বিশ্বে প্রথম করোনা টিকা নিলেন মার্গারেট কিনান

  • আপডেট সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্লিনিকাল ট্রায়ালের বাইরে প্রথমবারের মতো করোনাভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ৮ ডিসেম্বর যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার শুরু হয়। আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন, মার্গারেট কিনান নামে ৯০ বছর বয়সী এক নারী। যার চারজন নাতি-নাতনি রয়েছে।

মার্গারেট কিনান ছয় দশক ধরে যুক্তরাজ্যের কোভেন্ট্রিতে বসবাস করছেন। তবে তার মূল বাড়ি নর্থ আয়ারল্যান্ডের এনিনিস্কিলেন এলাকায়। কোভেন্ট্রি’র ইউনিভার্সিটি হসপিটালে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে তাকে টিকা দেন নার্স মে পারনস।

কিনান জানিয়েছেন, ‘প্রতিদিন খুব ভোরে ওঠা আমার অভ্যাস। সেই অভ্যাসের জন্য এই রেকর্ড গড়তে পারলাম। সকালে ঘুম থেকে উঠেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। তখনও জানতাম না, ট্রায়ালের বাইরে আমিই প্রথম এই টিকা নিচ্ছি। পরে অবশ্য রেকর্ড সম্পর্কে জানতে পেরেছি। এখনও সুস্থই আছি।’ জানা গিয়েছে, স্থানীয় হাসপাতালে নার্স মে পার্সনস তাকে এই ভ্যাকসিন দেন। সেই নার্সকে ধন্যবাদ জানিয়ে কেনানের পরামর্শ, ‘যাদের প্রয়োজন তারা ভ্যাকসিন নিন। ৯০ বছর বয়সে আমি এই টিকা নিয়েছি। কোনো সমস্যা হচ্ছে না।’

তিনি বলেছেন, প্রথম ব্যক্তি হিসেবে ঠিকা পাওয়াটা অবশ্যই আনন্দের। তবে তার চেয়ে বেশি খুশি লাগছে জন্মদিনের আগে এ রকম একটি উপহার পাওয়ায়। আর এক সপ্তাহ পরেই আমার একানব্বইতম জন্মদিন। আমার জীবনের অধিকাংশ সময় পরিবারের সাথে কাটিয়েছি। আগামি নতুন বছরের অনুষ্ঠানটিও পরিবার এবং বন্ধুদের সাথে কাটাতে ভালো লাগবে।

নিবিরভাবে পরিচর্যা করার জন্য তিনি হাসপাতালের নার্স মে পারনস এবং অন্যান্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছিল যে কেউ এই ঠিকা নিতে পারবে। এমনকি আমার বয়স নব্বই হলেও এতে কোনো বাধা নেই বলা জানানো হয়েছিল।

মার্গারেট কিনান চার বছর আগে পর্যন্ত একটি জুয়েলারির দোকানে সহকারি হিসেকে কাজ করতেন। টিকা গ্রহানের পর তিনি যদি পূর্ণ সুস্থতা অনুভব করেন তবে আগামী ২১দিনের মধ্যে তিনি একটি নতুন চাকরি পাবেন।

সূত্র : স্কাই নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে প্রথম করোনা টিকা নিলেন মার্গারেট কিনান

আপডেট সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০