ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে সৌহার্দ্য শিশু উৎসব ২০১৮ উদযাপন

  • আপডেট সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • / 401

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশণাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সামাজিক সংগঠন ’সৌহার্দ্য ’ আয়োজিত “স্যেহার্দ্য শিশু উৎসব ২০১৮” অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিমুদের মাঝে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে ২০ নভেম্বর,  সাভারের আশুলিয়াস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশণাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সৌহার্দ্য শিশু উৎসব ২০১৮-এর আয়োজন করে সৌহার্দ্য। সৌহার্দ্য এক ঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়ে গঠিত একটি অলাভজনক সামাজিক সংগঠন।

সৌহাদ্য স্কুলের এক ঝাঁক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এটি ছিল আনন্দের উৎসব এবং সৌহার্দ্যের সদস্য, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের সাথে তাদের মিলনমেলা; যেখানে সবাই মিলে হেসে, খেলে, আনন্দে পুরোটা দিন কাটায়। উৎসবের আয়োজনের মধ্যে ছিল শিশুদের ফুল দিয়ে বরণ, কেক কাটা, মজাদার সব খেলার প্রতিযোগিতা, একসাথে দুপুরের খাবার, অফুরন্ত হাসি-আনন্দ, গানের মূর্চ্ছনা, মেহেদী উৎসব বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সব শিশুদের মাঝে খেলনা বিতরণ সহ নানা আয়োজন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামও এক সময় আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত এসব শিশুদের  সাথে যোগ দেন। উপাচার্য মহোদয়ের উপস্থিতিসুবিধা বঞ্চিত শিশুদের  আনন্দের  মাত্রা কয়েক ঘুন বাড়িয়ে দেয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌহার্দের শিশুরা গান, নাচ ও কবিতা আবৃত্তি করে। শিশু অধিকার রক্ষা ও বাস্তবায়ন এবং তাদের নিয়ে কাজ করাকে উৎসাহিত করতে ১৯৫৪ সালে জাতিসংঘ ২০ নভেম্বরকে বিশ্ব শিশু দিবস হিসেবে ঘােষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি উদযাপন করা হয়। সৌহাদ্য জাতিসংঘ ঘোষিত এ দিবসটিতে প্রতিবছর সৌহার্দ্য স্কুলের শিশুদের নিয়ে শিশু উৎসবের আয়োজন করে থাকে।
ভালোবেসে পাশে দাঁড়াই এই স্লোাগানকে সামনে রেখে ২০১৫ সালের ১৭ জুন প্রতিষ্ঠিত এ সংগঠনটি শিক্ষা, সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধানমন্ডির শংকরে অবস্থিত সৌহার্দ্য স্কুলের মাধ্যমে তারা ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষাদান করে যাচ্ছে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি তাদেরকে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাঙ্কনের পাঠদান করা হয়।

সৌহার্দ্য শিশু উৎসবের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত এই শিশুগুলোকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা ও একদিনের জন্য হলেও তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়া ও তাদের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা করা। কেননা, শিশুরাই দেশ ও জাতির কর্ণধার এবং তারাই প্রতিনিধিত্ব করবে আগামী বিশ্বের। সৌহার্দ্য শিশু উৎসব ২০১৮-এর ইভেন্ট পার্টনার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্সেস, শৈলী ইভেন্ট ও ডানো ক্যাপ্টেন চকলেট মিল্ক পাউডার এবং স্ট্রাটেজিক পার্টনার হিসবে টেকট্রিক্স টেকনোলজিস ও টেকনো হেবেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে সৌহার্দ্য শিশু উৎসব ২০১৮ উদযাপন

আপডেট সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮