ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বুয়েটের ছাত্র ফারদিনের সর্বশেষ ট্র্যাকড লোকেশন ছিল গাজীপুরে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন উদ্দিন পরশের লাশ কিভাবে শীতলক্ষ্যায় গেল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ লোকেশন আমরা গাজীপুরে পেয়েছিলাম। গাজীপুর থেকে পরে কিভাবে এই নদীতে এলো এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরোপুরি তদন্ত না করে এ বিষয়ে আগে তথ্য দিব পরে এ বিষয়টি ভুল হবে সে রকম কোনো কিছু আমরা বলতে চাই না।

তিনি আরো বলেন, আমরা মনে করি এই ঘটনার পেছনে যারাই জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করবো। খুঁজে বের করে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এটি একটি হত্যাকাণ্ড সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে, তদন্ত শেষ করে রিপোর্ট পেলে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুয়েটের ছাত্র ফারদিনের সর্বশেষ ট্র্যাকড লোকেশন ছিল গাজীপুরে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২