ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার ঢেউ ঢাকার রাজপথে দেখাতে চায় আওয়ামী লীগঃ ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৬:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  “আগামী ৭ মার্চ বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার ঢেউ ঢাকার রাজপথে দেখাতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ জন্য দলটির প্রচারপত্র নিয়ে নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, ৭ মার্চ বিশ্ব স্বীকৃত, এটা শুধু বাঙালির নয়। আমরা একাত্তরের ৭ মার্চের মত জনসমাবেশ করে এই স্বীকৃতিকে সম্মান দেব” এসব নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এইসব বলেন ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে যান। পাড়ায়  পাড়ায় মিটিং করুন। শেখ হাসিনার দাওয়াত, আওয়ামী লীগের দাওয়াত এই নগরীর প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি নর-নারী, নতুন-পুরাতন ভোটার সবার কাছে পৌঁছে দিতে হবে। জাগরণের ঢেউ দেখিয়ে বিএনপির বড় বড় কথার জবাব দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার ঢেউ ঢাকার রাজপথে দেখাতে চায় আওয়ামী লীগঃ ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮